News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে কৈলাসহরে রাস্তা অবরোধ
Image

পানীয় জলের দাবীতে কৈলাসহরে রাস্তা অবরোধ

water tape-5নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ এপ্রিল৷৷ কৈলাসহর মহকুমার অন্তর্গত চন্ডীপুর ব্লকের সংলগ্ণ স্থানে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল জারুলতলী গ্রাম পঞ্চায়েতের ১নং এবং ২নং ওয়ার্ডের বাসিন্দারা৷ দীর্ঘদিন ধরে পানীয় জলের দাবিতে গ্রামীণ পঞ্চায়েতের লিখিত অভিযোগ জানিয়ে আসছিল জারুলতলী গ্রাম পঞ্চায়েতের  ১নং ওয়ার্ডের  পালপাড়া ও ২নং ওয়ার্ডের মিশ্র বসতি পাড়া৷ কিন্তু তাদের দাবিতে কর্ণপাত করেনি বলে অভিযোগ  জারুলতলী গ্রাম পঞ্চায়েতের পরিচালন কমিটির৷ ফলে আজ বাধ্য হয়ে তারা কৈলাসহর ফটিকরায়ের এনএসি রাস্তা অবরোধ করে সকাল ১১ টা থেকে চন্ডীপুর ব্লক সংলগ্ণ স্থানে৷ ব্লকের সঙ্গে রাস্তা অবরোধ করলে দেখা মিলেনি চন্ডীপুর ব্লকের বিডিও৷ বেলা ১২ টা ৩০ মিনিটে পঞ্চায়েত অফিসার দেবাশিস দত্তকে পাঠিয়ে অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন৷ আশ্বাস দেন পানীয় জলের ব্যবস্থা ১ঘন্টার মধ্যে করা হবে৷ প্রায় দুই ঘন্টা  অবরোধ  থাকার পর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন এলাকাবাসী৷ এলাকাবাসীদের অভিযোগ  দুটি ওয়ার্ডে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশজন বসবাস করেন৷ কিন্তু তাদের পানীয় জলের জন্য কোন রিং কোয়া অথবা কাঁচা কুয়োর ব্যবস্থা নেই৷  ফলে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top