News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী
Image

ফের তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী

ভোপাল, ২৭ জুন (হি.স.): ফের তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মঙ্গলবার মধ্য প্রদেশে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করতে এসে বিজেপির দলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন । ভোটমুখী মধ্য প্রদেশে এদিন সকালে রেলের এক কর্মসূচীতে অংশ নেন নরেন্দ্র মোদী। এরপর, ভোপালে বিজেপির বুথ কমিটির প্রধানদের এক জনসভায় অংশ নেন তিনি সেখানেই তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, বিজেপি তুষ্টিকরণের রাস্তায় চলে না, চলে সন্তুষ্টিকরণের রাস্তায়। এই রাস্তা পরিশ্রমের। ঘাম ঝরাতে হয়।

এদিন তিনি বলেন, তিন তালাকের পক্ষে যারা, তারা মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছে। এর ক্ষতিকর প্রভাব শুধু মহিলাদের নয়, পুরুষদের উপরও পড়ে। কোনও মহিলাকে তিন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিলে তার বাবা-ভাইদের মনে কী প্রভাব পড়ে, তা ভেবে দেখুন। এটা যদি ইসলামের অপরিহার্য অংশ হয়, তাহলে মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কাতারের মতো মুসলিম প্রধান দেশে কেন তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে?

সেই সঙ্গে সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, এদিন এক পরিবারের একেক সদস্যের জন্য যদি পৃথক পৃথক আইন থাকে, তাহলে সেই সংসার চালানো যায়? একইভাবে দেশের একেক সম্প্রদায়ের জন্য যদি একেক আইন থাকে, তাহলে দেশ এগোতে পারে না। সংবিধানেও সকলের জন্য সমান আইনের কথা বলা আছে। সুপ্রিম কোর্টও ইউনিফর্ম সিভিল কোড আনার জন্য বারবার চাপ দেয়।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top