News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে তিপরা মথার দলীয় কার্যালয়ে হামলা
Image

গভীর রাতে তিপরা মথার দলীয় কার্যালয়ে হামলা

আগরতলা, ২৬ জুন (হি.স) : রবিবার গভীর রাতে মান্দাই বিধানসভার খামতিংবাড়ি ভিলেজেরতিপরা মথার এক কার্যালয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে।দমকল বাহিনী ও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ঘটনায় মথার দলীয় কর্মীরা কয়েকজন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছেন। তবে, এখনো পর্যন্ত মান্দাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মান্দাই থানার জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত আনুমানিক তিনটে নাগাদ খবর আসে স্থানীয় মানুষ প্রত্যক্ষ করেন দুটি অপরিচিত গাড়ি মান্দাই বিধানসভার খামতিংবাড়ি ভিলেজের তিপরা মথার দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে পালিয়েছে।সাথে সাথে স্থানীয় মানুষই মান্দাই দমকল বাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু মান্দাই নাকা পয়েন্টে সারা রাত পুলিশ থাকা সত্ত্বেও ওই গাড়ি দুইটি দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় তিপরা মথার দলীয় কর্মীরা কয়েকজন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে মান্দাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি তাঁরা। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top