News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষার আগেই রাজ্যে পেট্রোলের সংকট
Image

বর্ষার আগেই রাজ্যে পেট্রোলের সংকট

Petrol Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ বর্ষা এখনও রাজ্যে আসেনি৷ তার আগেই পেট্রোলের সংকট দেখা দিয়েছে৷ গত দুইদিন যাবৎ রাজধানী আগরতলা সহ বিভিন্ন স্থানে পেট্রোলের সংকট চলছে৷ অনেক পাম্পে পেট্রোল নেই৷ যে কয়টি পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে সেগুলিতেও যান চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত৷
এদিকে, হঠাৎ কেন পেট্রোলের সংকট দেখা দিয়েছে এই ব্যপারে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই বিষয়ে পাম্প মালিকদের বক্তব্য হচ্ছে একদিন বন্ধ থাকায় পেট্রোল বোঝাই ট্যাঙ্কার রাজ্যে এসে পৌঁছতে পারেনি৷ বহু ট্যাঙ্কার রাস্তায় আটকে আছে৷ পাম্প মালিকদের এই ধরনের বক্তব্য ঘিরে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বন্ধ হয়েছে তিন দিন অতিক্রান্ত৷ যদি রাস্তায় ট্যাঙ্কার থাকতো তাহলে রাজধানীতে পৌঁছতে না হয় কিছুটা সময় লাগতে পারে৷ কিন্তু ধলাই জেলা, উত্তর জেলা প্রভৃতি স্থানে কেন জ্বালানী তেল পেট্রোলের সংকট দেখা দেবে৷
অভিযোগ উঠেছে, যখনই পেট্রোল কিংবা ডিজেলের দাম কমে যাচ্ছে তখনই পাম্পে সংকট দেখা দেয়৷ এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র৷ কৃত্রিম সংকট তৈরী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, বর্ষা মরশুম এখনও শুরু হয়নি৷ বর্ষার দিনগুলিতে জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন প্রতিবছর যান চলাচল বিঘ্নিত হয়ে জ্বালনী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দেয় রাজ্যে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top