News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজভবন অভিযানে টিডাব্লিউএফ
Image

ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজভবন অভিযানে টিডাব্লিউএফ

আগরতলা, ২৪ জুন (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শনিবার রাজভবন অভিযান করেছেন তিপরা ওম্যান ফেডারেশন (টি ডাব্লিউ এফ)। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে তিপরা উইমেন ফেডারেশনের সদস্যরা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়না দিয়েছিলেন। কিন্তু সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দিয়েছিল।

এ বিষয়ে জনৈক আন্দোলনকারী জানিয়েছেন, ১৯৬৮ সাল থেকে ত্রিপুরার জনজাতিদের স্বার্থে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানানো হচ্ছে। বিগত দিনে দাবি পূরণের লক্ষ্যে ধাপে ধাপে রাজ্যপালের নিকট মেমোরেন্ডম প্রদান করা হয়েছে। কিন্তু দাবি পূরনে সরকার কোনো কর্ণপাত করছে না। ফলে দীর্ঘদিন ধরেই ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আন্দোলন জারি রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, লিপি ছাড়া কোনো ভাষার উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের ভাষাকে রক্ষা করার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হচ্ছে। অতিসত্বর গুরুত্ব সহকারে এবং নিজ সমস্যা মনে করে বিষয়টি দেখার জন্য রাজ্যপালের নিকট আবারও  আবেদন জানিয়েছেন।

তাঁদের হুশিয়ারী, যতদিন পর্যন্ত সরকার ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি পূরণ না হবে ততদিন সংগ্রাম জারি থাকবে।দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top