News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভার ভোটের আগে রণকৌশল ঠিক করল বিরোধীরা, পাটনায় বৈঠক ১৫টির বেশি দলের
Image

লোকসভার ভোটের আগে রণকৌশল ঠিক করল বিরোধীরা, পাটনায় বৈঠক ১৫টির বেশি দলের

পাটনা, ২৩ জুন (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে বিহারের রাজধানী পাটনায় বৈঠকে বসল ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দল। শুক্রবার দুপুরে পাটনার আন্নে মার্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবনে বৈঠক শুরু হয়। এই বৈঠকে আরজেডি-র প্রতিনিধিত্ব করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, ডিএমকে-র এম কে স্ট্যালিন, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তাঁর দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে হাজির হন লালুপ্রসাদ যাদবও।

জেডি (ইউ), আরজেডি এবং কংগ্রেস এই সভা আহ্বানের মূলে রয়েছে, কারণ তাঁরা বিহারে মহাজোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। বৈঠকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপি-র শরদ পওয়ার, পিডিপির মেহবুবা মুফতি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, ন্যাশনাল কনফারেন্স-এর ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহ এবং উদ্ধব ঠাকরের মতো নেতারা উপস্থিত ছিলেন। বাম দল সিপিএম, সিপিআই এবং সিপিআই (এমএল)-এর নেতারাও বৈঠকে উপস্থিত হন।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top