News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবন উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবন উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ভার্জিনিয়া, ২২ জুন (হি.স.): আমেরিকার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শন করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শন করাতে নিয়ে যান আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন, ফার্স্ট লেডি এবং প্রধানমন্ত্রী মোদী আমেরিকা ও ভারতের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন। এই সমস্ত শিক্ষার্থীরা দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পে সফল হওয়ার দক্ষতা শিখছেন। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবন উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “আমি অত্যন্ত খুশি যে ওয়াশিংটন ডিসি পরিদর্শন করার পরই এই তরুণ এবং সৃজনশীল মানুষদের সঙ্গে দেখা করতে পেরেছি। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন-এর সঙ্গে, ভারত অনেক প্রকল্পে কাজ করছে। আমি এই ইভেন্টের পরিকল্পনা ও আয়োজন করার জন্য ফার্স্ট লেডি জিল বাইডেনকে ধন্যবাদ জানাতে চাই।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনাদের জীবন এবং আপনাদের অর্জন ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবন উজ্জ্বল ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে আমরা নতুন শিক্ষানীতি এবং সমন্বিত শিক্ষা ও দক্ষতা নিয়ে এসেছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বৃদ্ধির গতি বজায় রাখার জন্য ভারত ও আমেরিকার প্রতিভার একটি পাইপলাইন প্রয়োজন। একদিকে, আমেরিকার শীর্ষ-শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নত প্রযুক্তি রয়েছে। অন্যদিকে, ভারতে রয়েছে বিশ্বের বৃহত্তম যুব কারখানা। সেজন্য, আমি বিশ্বাস করি যে ভারত-মার্কিন অংশীদারিত্ব টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে প্রমাণিত হবে।”

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top