News Flash

  • Home
  • Uncategorized
  • সর্প দংশনে অসুস্থ রোগীর চিকিৎসায় গাফিলতি জিবিতে
Image

সর্প দংশনে অসুস্থ রোগীর চিকিৎসায় গাফিলতি জিবিতে

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রাজ্যের গর্বের জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে৷ সাপের ছোবলে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর চিকিৎসা নিয়ে মারাত্মক গাফিলতি চলছে বলে অভিযোগ মিলেছে৷ ঐ রোগীর নাম মোহিত কুমার ত্রিপুরা৷ বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের উত্তর দ্বিজপুর এলাকায়৷ জানা যায়, ঐ ব্যক্তি বাগানের দিকে কাজ করতে যাওয়ার সময় একটি সাপ তাকে ছোবল দেয়৷ বিষক্রিয়ায় অস্থির হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় ঐ ব্যক্তি৷ সেখান থেকে তাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে নিয়ে আসার পর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে ফেলে রাখা হয়৷ এই ব্যান্ডেজের ভিতরে পচন ধরে গেছে৷ যে ওয়ার্ডে সাপের ছোবলে জখম রোগীকে রাখা হয়েছে সেখানে আরো অনেক রোগী রয়েছেন৷ পচা গন্ধে ওয়ার্ডের ভিতরে থাকা কষ্টকর হয়ে পড়েছে৷ এবিষয়ে অন্যান্য রোগীদের তরফ থেকে বার বার বলার পর মঙ্গলবার রোগীটিকে ড্রেসিং করানো হয়৷ কিন্তু তার প্রকৃত চিকিৎসা নিয়ে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ সঠিক চিকিৎসা হলে পচা দুর্গন্ধ বের হবে কেন সে প্রশ্ণ তুলেছেন অনেকে৷ এদিকে, প্রায়শই জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে৷ এই ব্যাপরে উর্দ্ধতন কর্তৃপক্ষ নীর দর্শকের ভূমিকায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top