News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডির তলব ‘উপেক্ষা’ নিয়ে দিল্লি হাইকোর্টে হলফনামা মলয়ের
Image

ইডির তলব ‘উপেক্ষা’ নিয়ে দিল্লি হাইকোর্টে হলফনামা মলয়ের

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.) : রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত মলয় ঘটক দিল্লিতে হাজিরা দেননি ইডি-র দফতরে। এ বিষয়ে দিল্লি হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।

সেই হলফনামায় তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত থাকায় এখন দিল্লি যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেওয়ার কথা আদালতকে জানিয়েছেন তিনি। ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে আইনমন্ত্রীর দায়ের করা পুরনো মামলাতেই বুধবার জমা দেওয়া হয়েছে অতিরিক্ত হলফনামা। ১৯ জুন আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে হাজিরা দিতে বলে ইডি। সে দিন না আসায় বুধবার ফের সমন করা হয়েছিল ইডির তরফে। কিন্তু উপস্থিত না থাকার কারণ হাইকোর্টে হলফনামা দিয়ে জানালেন তিনি।

কয়লা পাচার মামলায় এর আগেও একাধিক বার ইডি তলব করেছিল মলয় ঘটককে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তখন হাজিরা এড়িয়েছিলেন তিনি। এর পর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, আদালতে তোলেন সেই প্রশ্ন। তখন দিল্লি হাইকোর্টে ইডি-কে নির্দেশ দেয় মলয়কে সময় দিয়ে ডাকতে হবে। ১৫ দিন সময় দিয়ে ডাকার কথা জানায় আদালত।এর পর সেই সময় দিয়েই ১৯ জুন তলব পাঠানো হয়েছিল মলয়কে। কিন্তু তিনি দিল্লিতে হাজিরা দেননি। সোমবার দিনভর তিনি ব্যস্ত ছিলেন পঞ্চায়েত ভোটের প্রচারে। বুধবার আদালতে হলফনামা দিয়ে হাজিরা না দেওয়ার কারণ জানালেন মন্ত্রী।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top