News Flash

  • Home
  • দেশ
  • চোপড়া গুলি কান্ডে মৃত্যু হল আরেক যুবকের
Image

চোপড়া গুলি কান্ডে মৃত্যু হল আরেক যুবকের

শিলিগুড়ি, ২১ জুন (হি. স.) : চোপড়া গুলি কান্ডে মৃত্যু হল জখম আরেক যুবকের। গুলি লেগে আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলমকে আনা হয়েছিল শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে। বুধবার সেখানে মৃত্যু হয় তার।

মনোনয়নের শেষদিনে উত্তপ্ত হয়ে উঠেছিল চোপড়া । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক জোট প্রার্থীর। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আনা হয়েছিল শিলিগুড়িতে।

সূত্রের খবর,গত বৃহস্পতিবার মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেসের মিছিলের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা সেদিন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাখালবাড়ি এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকশো যুবক দাঁড়িয়েছিলেন। তাঁদের ভিড়ে কিছু দুষ্কৃতীর হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধা দেওয়ায় প্রতিরোধ গড়েন জোট প্রার্থীরাও। অভিযোগ, তখনই ওই ভিড়ের মাঝখান থেকে সুযোগ বুঝে দুষ্কৃতীরা গুলি চালান। গুলিবিদ্ধ হন জোটের দুই কর্মী। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জোটের অন্যান্য কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় চোপড়া হাসপাতালে নিয়ে যান। যদিও ঘটনাস্থলেই মারা যান ১ জন। আরেকজনেরও এদিন চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top