News Flash

  • Home
  • দেশ
  • আধঘণ্টা যোগব্যায়াম করুন, মন এত হিংসাত্মক হবে না, মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
Image

আধঘণ্টা যোগব্যায়াম করুন, মন এত হিংসাত্মক হবে না, মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

বালুরঘাট, ২১ জুন (হি. স.) : ‘আধঘণ্টা যোগব্যায়াম করুন, মন এত হিংসাত্মক হবে না’। বুধবার বিশ্ব যোগ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এদিন বালুরঘাটে পাওয়ার হাউস এলাকায় বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে অংশ নিয়ে সুকান্ত বলেন, ‘ট্রেডমিলে হাঁটার পাশাপাশি আধঘণ্টা করে যোগব্যায়াম করুন। আর আধঘণ্টা করে প্রাণায়াম করুন। দেখুন মনে শান্তি পাবেন৷ তাহলে মন এত হিংসাত্মক হবে না।’ এদিন দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশ্ব যোগ দিবস পালন করা হল। পাওয়ার হাউস এলাকায় বিশ্ব যোগ দিবসে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিনয় কুমার বর্মন সহ অন্য বিজেপি নেতারা৷ পাশাপাশি এদিন বালুরঘাট স্টেডিয়ামে একটি যোগ সংগঠনের তরফে দিনটি পালন করা হয়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top