News Flash

Image

ত্রিপুরায় আগুনে পুড়ে ছাই ২৫টি দোকান

আগরতলা, ১৭ জুন (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৫টি দোকান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে দোকানগুলো। শুক্রবার ভোর রাত সাড়ে চারটা নাগাদ কৈলাসহর বাবুরবাজারে ২৫টি দোকান আগুনে পুড়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।

ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে বাজারে থাকা পাহারাদার একটি দোকানে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পায়ে তিনি চিৎকার চেচামেচি শুরু করেন। সাথে সাথে দোকানের মালিকদের ও কৈলাসহর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এলাকাবাসী ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু দমকল বাহিনী সঠিক সময় মতো না আসার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুনের লেলিহান শিখায় ২৫টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে দোকানগুলো। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে দোকান মালিকরা কিছুই বলতে পারেননি।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top