News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ থেকে আবার তৃণমূল কর্মীরা দল ছাড়বে, দাবি দিলীপের
Image

আজ থেকে আবার তৃণমূল কর্মীরা দল ছাড়বে, দাবি দিলীপের

কলকাতা, ১৫ জুন (হি. স.) : “বৃহস্পতিবার থেকে আবার নির্দল হিসেবে অনেক লোক মনোনয়ন করবে। কাল থেকে শুরু হয়েছিল। পার্টির লোকেরা তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, নির্দল মনোনয়ন করতে দেয়নি। আজ থেকে দল ছাড়া পথ ছাড়ার আবার হবে।“

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে সাংবাদিকদের এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূলের পদ ছাড়ার হিড়িক পড়েছে, টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগ উঠেছে কোচবিহারে! সাংবাদিক এ কথা বলে প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু বলেন, “সারা পশ্চিমবাংলায় হবে। আজকের দিন টা দেখতে দিন। এর জন্য আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। বলেছিল ঘোষণা করবে কিন্তু ঘোষণা করার পর থেকেই পথ ছাড়া দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গেছে।“ তৃণমূলের নমিনেশন একদম শেষ দিনে কেন? এই প্রশ্ন করলে তিনি বলেন, “ওই যে, গন্ডগোল কম হবে! আজকে গন্ডগোল হতে হতে মনোনয়ন হয়ে যাবে। বাকিরা মনোনয়ন করতে পারবেনা। নির্দল মনোনয়ন যাতে কম হয় সেজন্য এটা করেছে।“

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top