News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মর্মান্তিক মৃত্যু
Image

পৃথক স্থানে বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া,  ১৭ এপ্রিল৷৷ রাণীরবাজারের নলগড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজ্য পুলিশের  বোমস্কোয়ার্ডের এক কর্মীর৷ মৃতের নাম প্রদীপ দেবনাথ৷ তার মৃত্যুতে এলাকায় এবং সহকর্মী পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আজ ছিল রাজ্য পুলিশে কর্মরত পুলিশ কর্মী বোম স্কোয়ার্ডে কর্মরত প্রদীপ দেবনাথের বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান৷  প্রদীপ বাবুর বাড়ি রাণীর বাজারের নলগড়িয়া এলাকায়৷ নিজ ঘরেই  একটি জিআই তার ছিল৷ সে তারে বিদ্যুৎ সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রদীপ দেবনাথের৷  তাকে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ বোমস্কোয়ার্ডের কর্মী প্রদীপ দেবনাথের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সহকর্মী পুলিশ মহলও শোকস্তব্ধ৷
Electric Plugএদিকে তিনমাসের  অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের লোকজন প্রদীপবাবুর মৃত্যুতে শোকে মুহ্ণমান৷ পুলিশ ও বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে৷
তেলিয়ামুড়ার দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের তুইংমা  গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর দুজন গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মহিলার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
তেলিয়ামুড়া  থানাধীন দক্ষিণ গকুলনগরের তুইংমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত মহিলার নাম নিরুপতি দেববর্মা৷ স্বামীর নাম নীলমণি দেববর্মা৷ তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন বিদ্যুৎস্পৃ,ট হয়েছেন৷ তারা হলেন মৃতার নাতিন রেশমি দেববর্মা৷ দিদা নাতনিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ য়ে আরো এক প্রতিবেশী মহিলা৷ তার নাম রুবিনা দেববর্মা৷ তাদের তিনজনকেই এলাকাবাসী উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নিরুপতি দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা যায়, মহিলা বাড়ির পাশেই গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু ও দুজন জখম হয়েছেন৷ জমিতে বিদ্যুৎ পরিবাহী তার পড়ে রয়েছিল৷ তারটি না দেখার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর  শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top