News Flash

  • Home
  • দেশ
  • নকশালবাড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

নকশালবাড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

নকশালবাড়ি, ১১ জুন (হি. স.) :নকশালবাড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার কুমারসিং জোত এলাকায়। রবিবার সকালের এই র ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কবিতা সিংহ(১৫)। তিনি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। কিশোরীর বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। তার মা বিবাহ বহির্ভূত সম্পর্কে অন্য যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। পারিবারিক অশান্তির জেরেই ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।
মৃত কিশোরীর কাকিমা চন্দনা সিংহ বলেন, মেয়েটির বাবা, মা সঙ্গে ছিল না। তাই আমাদের কাছেই মেয়েটি মানুষ হচ্ছিল। গতকাল রাতে খাওয়া দাওয়া করে দুই বোন এক সঙ্গে ঘুমিয়েছিল। সকালে ছোট বোন ঋত্বিকা সিংহ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়। অন্যদিকে, কবিতা দরজা বন্ধ করে ঘরের মধ্যেই ছিল। কিছুক্ষণ পরে তাকে ডাকাডাকি করা হলে কোনও সাড়াশব্দ পাওয়া যায় না। তারপরই দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে দ্রুত নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top