News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বে ভারতের মর্যাদা বাড়াতে কাজ করেছে মোদী সরকার : অমিত শাহ
Image

বিশ্বে ভারতের মর্যাদা বাড়াতে কাজ করেছে মোদী সরকার : অমিত শাহ

ভেল্লোর, ১১ জুন (হি. স.) বিশ্বে ভারতের মর্যাদা বাড়াতে কাজ করেছে মোদী সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার তামিলনাড়ুর ভেল্লোরের একটি জনসমাবেশ থেকে অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার বিশ্বে ভারতের মর্যাদা বাড়াতে কাজ করেছে এবং ভারতকেও নিরাপদ করতে কাজ করেছে। এছাড়াও নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে এবং সংসদ ভবনে তামিলনাড়ুর চোল রাজ্যের সেঙ্গোল স্থাপন করা হয়েছে।

অমিত শাহ আরও বলেছেন, বিগত ১০ বছর ধরে, তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকে সরকার ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারীতে জড়িত। আর ৯ বছরে মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই। অমিত শাহ আরও বলেন, মোট ১৮ বছর ধরে, ডিএমকে হয় ইউপিএ-র অংশ ছিল অথবা তামিলনাড়ু শাসন করেছিল। অতএব, তাদের বলতে হবে কেন তারা মাদুরাইতে এইমস তৈরি করতে পারেনি?

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top