News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদে ফের উদ্ধার বোমা, ভাঙড়েও মিলল বস্তা ভর্তি তাজা বোমা
Image

মুর্শিদাবাদে ফের উদ্ধার বোমা, ভাঙড়েও মিলল বস্তা ভর্তি তাজা বোমা

কলকাতা, ১১ জুন (হি.স.): মুর্শিদাবাদে ফের উদ্ধার হল বোমা। রবিবার সকালে হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের লালনগর ঘোষপাড়া এলাকায় মাঠের মধ্যে এক ব্যাগ ভর্তি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। অন্যদিকে, সুতির লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে বাজরার ক্ষেত থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হরিহরপাড়ার তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই কাজ করছে। বিজেপি বা বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা। এদিন সকালে আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তবে বস্তায় কতগুলি বোমা আছে, তা এখনও জানা যায়নি। আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top