News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী সরকারের ৯ বছর প্রকৃত অর্থে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করেছে : হরদীপ সিং পুরী
Image

মোদী সরকারের ৯ বছর প্রকৃত অর্থে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করেছে : হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): মোদী সরকারের ৯ বছর প্রকৃত অর্থে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা সহজ করা, নতুন ভারত অনেক দূর এগিয়েছে। স্বচ্ছ ভারত, উজ্জ্বলা, অম্রুত-এর মতো কয়েকটি প্রকল্পের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান।”

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ বলেছেন, মোদীজির নেতৃত্বে, ভারত একটি অভূতপূর্ব পরিবর্তন দেখেছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করে বলেছেন, ইউপিএ সরকারের সময়, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা এবং নীতি-পংক্তি দ্বারা চিহ্নিত করা হয়েছিল। সেই সময়ে দেশে উন্নয়নের দিকে কোনও মনোযোগ ছিল না এবং ভারত ছিল ‘ফ্রেজিল-ফাইভ’ অর্থনীতির একটি।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী আরও বলেছেন, করোনার সময় আমরা শুধুমাত্র ২২০ কোটি ভ্যাকসিন তৈরিই করিনি, সঠিকভাবে বিতরণও করেছি। আমরা ১০০টি দেশে সরাসরি ভ্যাকসিন দিয়েছি। নীতি-উদ্দেশ্য ও নেতা এই তিনটি ঠিক থাকলে সব ঠিক হয়ে যায়।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top