News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে নারী পাচার চক্রের হদিশ দিলেন নির্যাতিতা যুবতী
Image

রাজ্যে নারী পাচার চক্রের হদিশ দিলেন নির্যাতিতা যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷  নারী পাচার চক্রের বড়সড়ো অভিযোগ সামনে এসেছে শুক্রবার৷ ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ে আটকে রয়েছে ১০ থেকে ১৫ জন মেয়ে৷ কলমচৌড়া থানায় মামলা দায় করে এ কথা জানায় নির্যাতনের শিকার এক নাবালিকা৷ আন্তর্জাতিক নারী পাচার চক্রের বড়সড় অভিযোগ সামনে এসেছে৷ জানা যায় গত সাত মাস পূর্বে বক্সনগরে গনিয়ামাড়া এলাকার ১৬ বয়সি এক নাবালিকা তার মাসির বাড়ি মানিক্যনগর নলজলায় বেরাতে যায়৷ তার সাথে পরিচয় হয় বক্সনগর মোল্লামুড়া এলাকার আমেনা বেগমের৷ আর আমেনা নাবালিকা মেয়েটির মাসিকে ফুসলিয়ে বলে সে তাকে চেন্নাই নিয়ে যাবে৷ সেখানে বিউটি পার্লারের কাজ শেখানো হবে এই নাবালিকা মেয়েকে৷ গরিব পরিবারের নাবালিকা মেয়েটি ১৫ হাজার টাকা বেতনের কথা শুনে চলে যায়৷ তিন থেকে চার দিন পর সেখানে তার উপর জোর জবরদস্তি বেআইনি কার্যকলাপ করার জন্য বাধ্য করতে শুরু করে বলে অভিযোগ৷ তিন মাসপর তাকে ব্যাঙ্গালোরে বিক্রি করে দেয় বলে অভিযোগ নাবালিকা মেয়েটির৷ পরে সেখান থেকেই পালিয়ে আসে সে৷ সোনামুড়ার আক্তার, আমিনা এবং বাংলাদেশের লিজা এই তিনজন মিলে কয়েকবছর যাবৎ মেয়েদের সেই রাজ্যে নিয়ে গিয়ে বেআইনি কার্যকলাপ করতে বাধ্য করেছে বলে অভিযোগ৷ সোনামুড়া বক্সনগর পুটিয়া এই তিন এলাকা দিয়ে বাংলাদেশের যুবতি মেয়েদেরকে সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌছানোর কাজে নিয়োজিত আছে জয়দল হোসেন৷ তাদেরকে রেলের টিকেট কেটে বহির্রাজ্যে নিয়ে যেত বলে অভিযোগ৷ পরে বিক্রি করে দিত চার পাঁচ লাখ টাকার বিনিময়ে৷ এই অত্যাচার থেকে প্রানে বেচে এসে গতকাল কলমচৌড়া থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার হওয়া মেয়েটি৷ মামলা করে আমেনা বেগম ও তার ভাই জয়দল হোসেনের বিরুদ্ধে৷ তাদের বাড়ি বক্সনগর মোল্লা মুড়ায়৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top