নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ নারী পাচার চক্রের বড়সড়ো অভিযোগ সামনে এসেছে শুক্রবার৷ ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ে আটকে রয়েছে ১০ থেকে ১৫ জন মেয়ে৷ কলমচৌড়া থানায় মামলা দায় করে এ কথা জানায় নির্যাতনের শিকার এক নাবালিকা৷ আন্তর্জাতিক নারী পাচার চক্রের বড়সড় অভিযোগ সামনে এসেছে৷ জানা যায় গত সাত মাস পূর্বে বক্সনগরে গনিয়ামাড়া এলাকার ১৬ বয়সি এক নাবালিকা তার মাসির বাড়ি মানিক্যনগর নলজলায় বেরাতে যায়৷ তার সাথে পরিচয় হয় বক্সনগর মোল্লামুড়া এলাকার আমেনা বেগমের৷ আর আমেনা নাবালিকা মেয়েটির মাসিকে ফুসলিয়ে বলে সে তাকে চেন্নাই নিয়ে যাবে৷ সেখানে বিউটি পার্লারের কাজ শেখানো হবে এই নাবালিকা মেয়েকে৷ গরিব পরিবারের নাবালিকা মেয়েটি ১৫ হাজার টাকা বেতনের কথা শুনে চলে যায়৷ তিন থেকে চার দিন পর সেখানে তার উপর জোর জবরদস্তি বেআইনি কার্যকলাপ করার জন্য বাধ্য করতে শুরু করে বলে অভিযোগ৷ তিন মাসপর তাকে ব্যাঙ্গালোরে বিক্রি করে দেয় বলে অভিযোগ নাবালিকা মেয়েটির৷ পরে সেখান থেকেই পালিয়ে আসে সে৷ সোনামুড়ার আক্তার, আমিনা এবং বাংলাদেশের লিজা এই তিনজন মিলে কয়েকবছর যাবৎ মেয়েদের সেই রাজ্যে নিয়ে গিয়ে বেআইনি কার্যকলাপ করতে বাধ্য করেছে বলে অভিযোগ৷ সোনামুড়া বক্সনগর পুটিয়া এই তিন এলাকা দিয়ে বাংলাদেশের যুবতি মেয়েদেরকে সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌছানোর কাজে নিয়োজিত আছে জয়দল হোসেন৷ তাদেরকে রেলের টিকেট কেটে বহির্রাজ্যে নিয়ে যেত বলে অভিযোগ৷ পরে বিক্রি করে দিত চার পাঁচ লাখ টাকার বিনিময়ে৷ এই অত্যাচার থেকে প্রানে বেচে এসে গতকাল কলমচৌড়া থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার হওয়া মেয়েটি৷ মামলা করে আমেনা বেগম ও তার ভাই জয়দল হোসেনের বিরুদ্ধে৷ তাদের বাড়ি বক্সনগর মোল্লা মুড়ায়৷

রাজ্যে নারী পাচার চক্রের হদিশ দিলেন নির্যাতিতা যুবতী
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















