News Flash

  • Home
  • Uncategorized
  • সচিব আসেন না অফিসে, মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন রেগা শ্রমিকরা
Image

সচিব আসেন না অফিসে, মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন রেগা শ্রমিকরা

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন দেওরাছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরী না পাওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য৷ সিপিএম পরিচালিত এই এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের পাহাড়৷ দেওয়াছড়া এডিসি ভিলেজের মোট আসন সংখ্যা নয়৷ এর মধ্যে সিপিএম এর দখলে সাতটি এবং কংগ্রেসের দখলে দুটি আসন৷ গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সচিব পঞ্চায়েত অফিসটিতে নিয়মিত আসেন না৷ গ্রামের মানুষরা ছয় মাস থেকে একবছর আগে আরওআর, বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করেও পাচ্ছেন না৷ শুধু গ্রামের মানুষ নয় ভিলেজের নির্বাচিত সদ্যসরাও সচিবকে পায় না৷
গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সচিবের জন্যই রেগার মজুরী পাওয়া যাচ্ছে না৷ সচিব কাজের ওয়ার্ক অর্ডার, এস্টিমেট, একশন প্ল্যান ইত্যাদি সময়মতো ব্লকে জমা দেয় না৷ এনিয়ে ভিলেজের প্রাক্তন চেয়ারম্যান লালডিং পুই ডার্লং নিজে বলেছেন পঞ্চায়েত সচিব সময় মতো আসে না পঞ্চায়েতে এবং রেগা শ্রমিকদের হয়রানি করা হচ্ছে৷ পঞ্চায়েতের এসব সমস্যা নিয়ে খোদ শাসক দলেই ক্ষোভ তৈরী হলেও বিরোধী দলের কোন ভূমিকা নেই৷ এডিসি ভিলেজের নির্বাচনের পর আজ অব্দি পঞ্চায়েত সচিব অফিসে পঞ্চায়েত সদস্যদের নিয়ে কোন বৈঠক পর্যন্ত করেননি বলে অভিযোগ৷
এদিকে, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে এই ধরনের অভিযোগ উঠছে নিত্যদিন৷ শ্রমিকদের পাওনা মজুরী বকেয়া রেখে দেওয়া হচ্ছে৷ তাতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ অবিলম্বে মজুরী মিটিয়ে দেওয়ার দাবী উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top