News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বোলেরো গাড়ি ও স্কুটির সংঘর্ষে মৃত্যু যুবকের
Image

বোলেরো গাড়ি ও স্কুটির সংঘর্ষে মৃত্যু যুবকের

আগরতলা, ৯ জুন (হি.স.) : বোলেরো গাড়ি ও স্কুটির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুটি চালকের। বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় স্থানীয়  মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকলবাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছিল। দমকলকর্মীরা আহত স্কুটি চালককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ছয়টা নাগাদ তাপস দাস(৩৪) টিআর০১এস৫৫৪৫ নম্বরের স্কুটি নিয়ে উদয়পুরের দিকে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় আসা মাত্র একটি বোলেরো গাড়ি স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।তাতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে তাপসের। স্থানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সাথে সাথে বিশ্রামগঞ্জ থানায় ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আহত তাপসকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানিয়েছেন, মৃত ব্যক্তি আগরতলা বিদ্যাসাগার এলাকার বাসিন্দা ছিলেন। তাপস দাস বিশালগড়ে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অফিসের কাজে উদয়পুর যাচ্ছিলেন তিনি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top