News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ : আইএমডি
Image

আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ : আইএমডি

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): ইতিমধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়। পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে এই ঝড়। শুক্রবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এমনটাই জানিয়েছে। ৮ জুন রাত ১১.৩০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড় বিপর্যয় পূর্ব-মধ্য আরব সাগরের ওপর, গোয়া থেকে প্রায় ৮৪০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মুম্বই থেকে ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আইএমডি জানিয়েছে, পরবর্তী ৩৬ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে আগামী ২ দিন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর করবে ঝড়। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানায়নি আইএমডি। ভারতে ঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। পোরবন্দরে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top