News Flash

  • Home
  • বিদেশ
  • গোপন নথি ফেরত না দেওয়ার মামলায় ফাঁসলেন ডোনাল্ড ট্রাম্প, অস্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট
Image

গোপন নথি ফেরত না দেওয়ার মামলায় ফাঁসলেন ডোনাল্ড ট্রাম্প, অস্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ৯ জুন (হি.স.): ক্ষমতাচ্যুত হওয়া সত্ত্বেও, আমেরিকার গোপন নথি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার এই সংক্রান্ত মামলায় তাঁকে মূল অভিযুক্ত করে তদন্ত শুরু করতে চলেছে আমেরিকা প্রশাসন। এদিকে, ভুয়ো অভিযোগ আনার জন্য ট্রাম্প আক্রমণ করেছেন বাইডেন প্রশাসনকেও। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার আইনজীবীকে জানিয়েছে, আমি নাকি এই মামলায় অভিযুক্ত হতে চলেছি।” ট্রাম্প এ-ও লিখেছেন যে, মঙ্গলবার তাঁকে মায়ামির যুক্তরাষ্ট্রীয় আদালতে ডেকে পাঠানো হয়েছে।

আমেরিকার ইতিহাসে এর আগে এই ধরনের অভিযোগে কোনও প্রেসিডেন্ট কিংবা প্রাক্তন প্রেসিডেন্টই অভিযুক্ত হননি। সে ক্ষেত্রে ট্রাম্পই নাজির সৃষ্টি করলেন। সে প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, “আমি কখনও ভাবিনি যে, দেশের প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন কিছু হওয়া সম্ভব।” উল্লেখ্য, ২০২০ সালে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নথি আমেরিকার মহাফেজখানা থেকে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। অভিযোগ, সেগুলো ট্রাম্প ফেরত দেননি।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top