News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ থাকবে পালাটানা, বিদ্যুৎ সংকটে রাজ্য
Image

বন্ধ থাকবে পালাটানা, বিদ্যুৎ সংকটে রাজ্য

PALATANAনিজস্ব, প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ আগামী ১৮ এপ্রিল থেকে দশদিনের জন্য বন্ধ থাকবে পালাটানায় বিদ্যুৎ উৎপাদন৷ ফলে, মারাত্মক বিদ্যুৎ সংকটের মুখে পড়তে চলেছে গোটা রাজ্য৷ পাশাপাশি সমস্যার মুখে পড়বে বাংলাদেশও৷ ওটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, সংস্কার কাজের জন্য পালাটানায় বিদ্যুৎ উৎপাদন দশদিনের জন্য বন্ধ রাখা হবে৷ কিন্তু এর পেছনে অন্য কারণ রয়েছে, এনিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে৷
সূত্রের খবর, পালাটানা বিদ্যুৎ প্রকল্পে যে অত্যাধুনিকমানের যন্ত্রপাতি লাগানো হয়েছে সেগুলি ঠিকঠাকভাবে চালানোর মত দক্ষ প্রকৌশলী নেই৷ অবাক করার বিষয়, বিদেশ থেকে প্রচুর অর্থ খরচ করে এই যন্ত্রপাতিগুলি আনা হলেও এগুলির সঠিকভাবে চালানোর মত দক্ষ প্রকৌশলী ভারতবর্ষেই নেই৷ ফলে, কয়েকদিন বাদে বাদেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷
ওএনজিসি জানিয়েছে, পালাটানাকে গ্যাস সরবরাহে কোন সমস্যা নেই৷ পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা এখন সম্ভব হচ্ছে৷ কয়েকদিন আগেও গ্যাস সরবরাহের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল৷ তা এখন মিটিয়ে নেওয়া হয়েছে৷ ওএনজিসির জনৈক কর্তা জানিয়েছেন, পালাটানাকে এখন সারা বছরই পর্যাপ্ত গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোন সমস্যা নেই৷
তাতে, স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে ওটিপিসি পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি কতটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে৷ কারণ, এই পালাটানার ওপর এখন রাজ্যের পাশাপাশি বাংলাদেশও নির্ভরশীল৷ গত ২৩ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে৷ পালাটানার বিদ্যুৎ নির্ভর করেই রাজ্য বিদ্যুতে উদ্বৃত্ত৷ ফলে, পালাটানা বন্ধ হয়ে গেলে রাজ্যের নিজস্ব উৎপাদন দিয়ে সারা ত্রিপুরা সবসময় আলোকিত করে রাখা সম্ভব হয়ে উঠবেনা৷
বর্তমানে গড়ে প্রতিদিন ২৬০-২৬২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে রাজ্যে৷ রাজ্যের নিজস্ব উৎপাদন প্রায় ১১০ মেগাওয়াট৷ এছাড়া নেপকো দিচ্ছে প্রায় ৭৫ মেগাওয়াট৷ ফলে, প্রয়োজনীয় বাকি বিদ্যুতের যোগান দেয় পালাটানা৷ ফলে, পালাটানা বিদ্যুৎ প্রকল্প দশ দিন বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই রাজ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দেবে৷ সেন্ট্রাল গ্রিড থেকে চাহিদা অনুযায়ী ৫০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করে নিগম৷ ফলে, পালাটানা বিদ্যুৎ প্রকল্প বন্ধ থাকার সময় বাইরে থেকে আরো বিদ্যুৎ ক্রয় করা প্রয়োজন দেখা দেবে৷ সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিল থেকে রাজ্যে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top