News Flash

  • Home
  • দিনের খবর
  • পরোক্ষভাবে রেলমন্ত্রীর ইস্তফা চাইলেন নীতীশ, আবার বললেন আমি কোনও মন্তব্য করব না
Image

পরোক্ষভাবে রেলমন্ত্রীর ইস্তফা চাইলেন নীতীশ, আবার বললেন আমি কোনও মন্তব্য করব না

পাটনা, ৫ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার জন্য পরোক্ষভাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আবার এটাও বলেছেন যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ করা উচিত, কি-না, সে বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

গত শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ওডিশার বালেশ্বরে। প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এরই প্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। আমি অবিলম্বে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আমার পদত্যাগপত্র গ্রহণ করতে বলেছিলাম। আগে রেলের বাজেট আলাদাভাবে পেশ করা হত, কিন্তু এই নতুন সরকার আলাদা রেল বাজেট বাতিল করেছে… রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করবেন, কি করবেন না, সে বিষয়ে আমি মন্তব্য করব না।”
এদিকে, ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউতও। তিনি বলেছেন, “তাঁরা (সরকার) ‘কবচ’ নিয়ে কথা বললেও, সেখানে তা দেখা গেল না। তাঁরা শুধুমাত্র মিথ্যা আশ্বাস দেয়… মাধবরাও সিন্ধিয়া এবং লাল বাহাদুর শাস্ত্রী নৈতিক ভিত্তিতে পদত্যাগ করেছেন। এটা কী সরকার ও রেলমন্ত্রীর দায় নয়?” 

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top