News Flash

  • Home
  • দিনের খবর
  • ১২ জুন বিরোধী দলের বৈঠক স্থগিত, নীতীশ জানালেন শীঘ্রই নতুন তারিখ জানানো হবে
Image

১২ জুন বিরোধী দলের বৈঠক স্থগিত, নীতীশ জানালেন শীঘ্রই নতুন তারিখ জানানো হবে

পাটনা, ৫ জুন (হি.স.): বিরোধীদের বৈঠক আপাতত স্থগিত, আগামী ১২ জুন আলোচনায় বসছেন না বিরোধীরা। সূত্রের খবর, রাহুল গান্ধী-সহ একগুচ্ছ বিরোধী দলের নেতারা ওই দিন উপস্থিত থাকতে পারছিলেন না। সেই কারণেই ১২ তারিখের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন বিদেশে।

চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গে এবং এম কে স্ট্যালিনের পক্ষেও সেদিনের বৈঠকে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। পরিবর্তে ঠিক করা হয়েছে অন্য একটি দিন, যেদিন উপস্থিত থাকতে পারবেন সকলেই। জানা যাচ্ছে, ১২ জুনের পরিবর্তে বৈঠক বসবে ২৩ জুন। যদিও, আনুষ্ঠানিকভাবে কোনও দিনক্ষণ জানানো হয়নি।
সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “আগামী ১২ জুন বিরোধী দলের বৈঠক স্থগিত করা হয়েছে। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের আসার কথা ছিল, তাই আমরা কংগ্রেস পার্টিকে বলেছি যে দলের প্রধান আসতে হবে। বৈঠকের নতুন তারিখ পরে জানানো হবে।”
উল্লেখ্য, এই বৈঠকের কথা জানা গিয়েছিল দিনকয়েক আগেই। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী জোট আরও শক্তিশালী করার লক্ষ্যেই সকলকে এক ছাতার নিচে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন নীতীশ কুমার।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top