News Flash

Image

সোমবার পাহাড় সফরে মমতা, রাজনৈতিক মহলে জল্পনা

শিলিগুড়ি, ৪ জুন (হি.স.) : আগামীকাল সোমবার দার্জিলিংয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত বিমানে বিমানবন্দরে নেমে সরাসরি পাহাড়ে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাঁর। মমতার কর্মসূচি নিয়ে প্রশাসনের তরফে আগাম কিছুই জানানো হয়নি।

তবে মমতার এই সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। আগামী বছর লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে বিজেপি ইতিমধ্যেই দার্জিলিং নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে। পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের তোরজোড় শুরু করেছে নর্থ ব্লক। পাশাপাশি পাহাড়ের পঞ্চায়েত ভোটও সমতলের সঙ্গেই করে ফেলার সিদ্ধান্ত পাকা হয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের বর্তমান রাজনৈতিক অবস্থা বুঝে নিতে চাইছেন মমতা।
পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকে আদৌ প্রয়োজন রয়েছে কিনা সেটাও তিনি অনীত থাপাদের পাশাপাশি অন্য দলের কাছেও বুঝে নিতে চাইছেন। চারদিনের এই সফরে ৭ জুন শিল্প সম্মেলন ছাড়া মুখ্যমন্ত্রীর নির্ধারিত আর কোনও কর্মসূচি নেই। ২০২৪ এ লোকসভা ভোটে দার্জিলিং দখলে পেতে এখন থেকেই অনীতদের পাশে নিয়ে মাটি তৈরির ছক কষাই মমতার এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top