নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ গ্রামন্নোয়ন দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের উদ্যোগে শনিবার টাউনহলে অনুষ্ঠিত হয় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার অধীনে রাজ্য ভিত্তিক চাকুরী মেলা৷
দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার মাধ্যমে শিক্ষিত বেকার বা মেধাবী সুকল ছুটদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদ্যোগী করে তোলা৷ এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে ৭০ শতাংশ কে পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়া৷ এদিনের চাকুরী মেলায় মোট ১৫ টি সংস্থা অংশ নেয়৷ প্রশিক্ষন প্রাপ্ত ৮০০ জনের মধ্যে থেকে দক্ষতা অনুযায়ী চাকুরী প্রদান করবে সংস্থা গুলি৷ দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজের সুযোগ পাবেন৷ এদিনের চাকুরী মেলার সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব৷ ছিলেন স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিস বসু, ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহক প্রসাদ রাও সহ অন্যান্যরা৷

প্রধানমন্ত্রী কৌশল্যা যোজনায় চাকরি মেলা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

















