News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী কৌশল্যা যোজনায় চাকরি মেলা অনুষ্ঠিত
Image

প্রধানমন্ত্রী কৌশল্যা যোজনায় চাকরি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ গ্রামন্নোয়ন দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের উদ্যোগে শনিবার টাউনহলে অনুষ্ঠিত হয়  দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার অধীনে রাজ্য ভিত্তিক চাকুরী মেলা৷
দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার মাধ্যমে শিক্ষিত বেকার বা মেধাবী সুকল ছুটদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে   তাদের কর্মদ্যোগী করে তোলা৷ এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে ৭০ শতাংশ কে পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়া৷ এদিনের চাকুরী মেলায় মোট ১৫ টি সংস্থা অংশ নেয়৷  প্রশিক্ষন প্রাপ্ত ৮০০ জনের মধ্যে থেকে দক্ষতা অনুযায়ী চাকুরী প্রদান করবে সংস্থা গুলি৷ দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজের সুযোগ পাবেন৷ এদিনের চাকুরী মেলার সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব৷ ছিলেন স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিস বসু, ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহক প্রসাদ রাও সহ অন্যান্যরা৷

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top