News Flash

  • Home
  • বিদেশ
  • বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, দিলেন সবরকম সাহায্যের আশ্বাস
Image

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, দিলেন সবরকম সাহায্যের আশ্বাস

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। চতুর্দিকে শুধুই স্বজনহারার কান্না। এমন করুণ অবস্থা দেখে শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। টুইটারে নিহতদের জন্য শোকজ্ঞাপন করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুঃখপ্রকাশ করে লিখেছেন, “ওডিশার ট্রেন দুর্ঘটনার খবর আর ছবিগুলি দেখে মন ভেঙে যাচ্ছে। যাঁরা নিজের পরিজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি রইল। আহতদের জন্য রইল আমার প্রার্থনা।” এমন পরিস্থিতিতে যে ভারতের পাশে রয়েছে কানাডা, তাও জানিয়েছেন ট্রুডো।
অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সবরিও একইভাবে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে টুইট করে ভারতকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং ওয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁদের প্রার্থনা, দ্রুত যেন উদ্ধার কাজ শেষ হয়। পাশাপাশি যে কোনও প্রয়োজনে ভারত যে তাঁদের পাশে পাবে, সে বার্তাও দিয়েছেন।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top