News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় চার অভিযুক্ত দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা
Image

ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় চার অভিযুক্ত দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজধানীর আগরতলা শহরে চাঞ্চল্যকর  ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় সদরের জেলা ও দায়রা জজ আদালত চার জনকে দোষী সাব্যস্ত করেছে৷  ব্যাংক ম্যানেজার  বোধিসত্ত্ব  দাস হত্যাকান্ডে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে সদরের জেলা ও দায়রা জজ আদালত৷ শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করা হয়৷ আদালত যে চার জনকে দোষী সাব্যস্ত করেছে তারা হল সুমিত চৌধুরী ,সুমিত বণিক ,সুকান্ত বিশ্বাস ও শোয়েব মিয়া৷ আগামীকাল  সাজা ঘোষণা করবে আদালত৷ উল্লেখ্য ২০১৯ সালের তেসরা আগস্ট মধ্যরাতে রাজধানী আগরতলা শহরের জ্যাকসন গেইট সংলগ্ণ সারদা মেডিকেল হলের সামনে এই ঘটনা সংঘটিত হয়৷ ওই রাতে একটি মারুতি গাড়ি করে এসে ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস ও তার এক বন্ধুর সামনে অশালীন আচরণ করে৷ ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস বাধা দিলে  আততায়ীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি  করা হয়৷ রাতেই ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাসের মৃত্যু হয়৷ এব্যাপারে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা এবং ৩৪ আইপিসিতে মামলা গৃহীত হয়৷ মোট ৫৬ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন৷ দীর্ঘ শুনানির পর সদরের জেলা ও দায়রা জজ আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করে৷ অভিযুক্ত চারজনকে দোষী সাব্যস্ত করা হয়৷ শনিবার তাদের সাজা ঘোষণা করবে আদালত৷ এই মামলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক জানান ,এ মামলার প্রত্যক্ষদর্শী বাসু কর ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল তা প্রত্যক্ষ করেছিল৷ বাসু কর আদালতে এসে সঠিক সাক্ষী দেয়নি৷ এছাড়া চিকিৎসক অভিজিৎ দাস গুপ্ত ওই রাতে মৃত্যুর আগে ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস কি জবানবন্দি দিয়েছিল তা আদালতে জানাননি৷   আদালতে এসে তিনি জানিয়েছেন জবানবন্দীর কিছুই তিনি শুনেননি৷ সরকার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে৷ আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে তাদের সাজা ঘোষণার পরই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানিয়েছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক৷৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top