News Flash

Image

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির

শান্তিরবাজার (ত্রিপুরা ) ২ জুন (হি.স.):নিজ বাড়িতেই সাত সকালে বিদ্যুৎপৃষ্ঠ হয় শংকর মজুমদার (৫৪) নাম এক ব্যক্তির। তড়িঘড়ি পরিবারের সদ্যসরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনায় বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় শোকে ছায়া নেমে আসে।

ঘটনার বিবরণে অজনা যায়, শুক্রবার সাত সকালে নিজ বাড়িতে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় বাসিন্দা শঙ্কর মজুমদার। তিনি পেশায় মোটর শ্রমিক ছিলেন । বাড়ির লোকজন শঙ্কর মজুমদারকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওই চিকিৎসক। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top