News Flash

Image

দুইজন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।পুলিশি জেরায় তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ।

এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ জানিয়েছেন, গতকাল ঊষা বাজার এলাকায় ঘোরাফেরা করার সময় দুইজন সন্দেহ ভাজন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল।পুলিশি জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।ধৃত দুইজনের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন,তাদের থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ধৃতরা হলেন, বরিশাল জেলার গ্যাসালকান্দির বাসিন্দা শেখ রানা ও গোপাল গঞ্জ জেলার দক্ষিণ গঙ্গারামপুরের বাসিন্দা রাফাজা আক্তার।পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top