News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের জেজে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘটে ৭৫০ আবাসিক চিকিৎসক
Image

মুম্বইয়ের জেজে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘটে ৭৫০ আবাসিক চিকিৎসক

মুম্বই, ১ জুন (হি.স.) : বৃহস্পতিবার সকাল থেকে জেজে হাসপাতালের ৭৫০ আবাসিক চিকিৎসক অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এর জেরে এখানকার স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি রোগীরা পরিষেবা পেতে ভুগতে হচ্ছে। অন্যদিকে হাসপাতালের প্রধান ডাঃ পল্লবী সাপলে জানান, স্বাস্থ্য সেবায় কোনো প্রভাব পড়েনি। ধর্মঘটী চিকিৎসকদের অসন্তোষের অবসানের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বুধবার জেজে হাসপাতালের আবাসিক চিকিৎসকরা ডাঃ তাতিয়ারাও লাহানে এবং ডাঃ রাগিনী পারেখের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এই বিষয়ে চক্ষুরোগ বিভাগের প্রধান ডাঃ রাগিনী পারেখ, বরিষ্ঠ ডাঃ তাতিয়ারাও লাহানে, ডাঃ শশী কাপুর, ডাঃ দীপক ভাট, ডাঃ স্যালি লাচনে, ডাঃ প্রীতম সামন্ত, ডাঃ স্বর্ণজিৎ সিং ভাট্টি, ডাঃ অশ্বিন বাফনা এবং ডাঃ হেমালিনী মেহতা বুধবার সন্ধ্যায় পদত্যাগ করেন ।
আবাসিক চিকিৎসকরা অভিযোগে বলেছেন, ছয় মাসের পুরনো চিকিৎসকদের ছানি অপারেশন করতে দেওয়া হচ্ছে না, নতুন চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। ডাঃ তাতিয়ারাও লাহানে বলেন, নিয়ম অনুযায়ী শুধুমাত্র তিন বছরের পুরনো ডাক্তারদেরই ছানি অপারেশন করার অধিকার রয়েছে। আবাসিক চিকিৎসকদের অভিযোগের পর তাদের কথা শুনতে রাজি নন জেজে হাসপাতালের প্রধান। যে কারণে এখন কাজ করা কঠিন হয়ে পড়েছে, তাই আমরা নয়জন চিকিৎসক পদত্যাগ করেছি।

জেজে হাসপাতালের প্রধান ডাঃ পল্লবী সাপলে বলেছেন, কোনও ডাক্তারের পদত্যাগ তার অফিসে পৌঁছায়নি। চক্ষুরোগ বিভাগের প্রধান ডাঃ রাগিনী পারেখের ১৫ দিনের জন্য ছুটিতে থাকার আবেদন তার অফিসে এসেছে। আবাসিক চিকিৎসকদের অভিযোগের তদন্ত এখনও চলছে। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন। বর্তমানে হাসপাতালের স্বাস্থ্যসেবার কোনো প্রভাব নেই।

Releated Posts

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top