News Flash

  • Home
  • দেশ
  • ২০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে তোপ অভিষেকের
Image

২০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে তোপ অভিষেকের

কলকাতা, ৩০ মে (হি. স.) : বাজার থেকে সব ২,০০০ টাকা নোট তুলে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে দু’দিন আগেই আক্রমণ শানািয়েন তৃণমূল কংগ্রেসনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ খুললেন তৃণমেলর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পূর্ব মেদিনীপুরের জনসভায় অভিষেক ২০০০ টাকার নোট বাতিল নিয়ে কেন্দ্র করে নিশানা করেন । বলেন, “এদের বরাবর তুঘলকী সিদ্ধান্ত। কখনও নোটবাতিল, কখনও আবার লকডাউন। টাকা বদলাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ১৪০ জন মারা গিয়েছে। এখন আবার নোটবন্দি। পালটানোর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু দৃষ্টিভঙ্গি পালটায়নি।”

প্রসঙ্গত, টুইটে এই সিদ্ধান্তের সমালোচনায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দি অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না।” অভিষেক এ দিন ফের আক্রমণ করেন কেন্দ্রের বকেয়া প্রসঙ্গ তুলে। বিজেপি কর্মীদেরও এদিন নিশানা করেন অভিষেক। বললেন, “কোনও ভদ্রলোক বিজেপি করে না।” একহাত নেন বামেদেরও।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top