News Flash

Image

যান দুর্ঘটনায় আহত চার

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার যুবক৷ বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাড়ি এলাকায় রাস্তায় দাড়িয়ে থাকা একটি কমান্ডারে একটি অটো সজোরে ধাক্কা মারে৷ তাতে ঐ অটোর চার যাত্রী আহত হন৷ জানা গেছে, দেওয়ান বাড়ি এলাকা থেকে একটি অটো নিয়ে তিন বন্ধু তকছা পাড়া থেকে তাদের অপর এক বন্ধুকে আনতে যান৷ ফেরার পথে অসাবধানতাবশত অটোটি রাস্তায় দাঁড়িয়ে থাকা কমান্ডারগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়৷ তাতে মারাত্মক জখম হন চার জনই৷ ঘটনার পর তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, আহতরা হচ্ছেন রাজেন্দ্র দেববর্মা, বুদ্ধ দেববর্মা, নিতু জমাতিয়া এবং বিশ্বজিৎ দেববর্মা৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চারজনকেই জিবিতে স্থানান্তর করা হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top