News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক’, আদালতের বাইরে দাবি কুর্মি নেতার
Image

‘সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক’, আদালতের বাইরে দাবি কুর্মি নেতার

কলকাতা, ২৯ মে (হি.স.) : গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কুর্মি নেতা রাজেশ মাহাতো। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিআইডি। সোমবার আদালত থেকে বেরিয়ে রাজেশ জোর গলায় বলেন, ‘শুধু সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।‘

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ বলেন, ‘আন্দোলনকে দমন করতে চক্রান্ত করা হচ্ছে। সাংবিধানিক অধিকারকে দমন করা হচ্ছে। কোনও হিংসাকে আমরা সমর্থন করি না। আমাদের সমাজের আন্দোলন ৭৩ বছর ধরে চলছে। আমরা এই অধিকারের লড়াই শান্তিপূর্ণভাবে করে আসছি। কিন্তু আজকে আমাদের আন্দোলনকে শুধু দমন করার জন্য নয়, একটা জাতিকে শেষ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। তাই সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক।’
এরপরেই হাইকোর্টে মামলা করা নিয়ে তিনি বলেন, ‘শুভেন্দুবাবুকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কিন্তু আইনের উপর বিশ্বাস আছে। ন্যায় বিচার হবে, আমরা আশা করছি।’ প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ চুরমার করে দিয়েছিল কুর্মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। শনিবার ও রবিবার মিলিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top