News Flash

  • Home
  • দিনের খবর
  • বিক্ষোভকারীদের হেনস্থা ও গ্রেফতার অগণতান্ত্রিক, দাবি এসইউসিআই (সি)-র
Image

বিক্ষোভকারীদের হেনস্থা ও গ্রেফতার অগণতান্ত্রিক, দাবি এসইউসিআই (সি)-র

কলকাতা, ২৯ মে (হি. স.) : কলকাতায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে রাজভবনের সামনে বিক্ষোভকারীদের হেনস্থা ও গ্রেফতার অত্যন্ত অগণতান্ত্রিক এবং নক্কারজনক বলে দাবি করলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার ওই দলের তরফে এয়কথা জানিয়ে লেখা হয়েছে,

মহিলা কুস্তিবিদদের যৌন হেনস্থাকারী বিজেপি সাংসদ এবং কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ স্মরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে দিল্লির অবস্থান আন্দোলন থেকে চ্যাম্পিয়ন কুস্তিবিদ সাক্ষী মালিক সহ আন্দোলনকারীদের বর্বরোচিত আক্রমণ ও গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে আজ দলের
শতাধিক কর্মী সমর্থক এই বিক্ষোভে সামিল হন। পুলিশ মহিলা পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজন মহিলা কর্মীর পোশাক ছিঁড়ে দেয়। পাঁচজন আন্দোলনকারী গুরুতর জখম হয়।

২২ জন মহিলা কর্মী সহ ৪০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। কেন্দ্রের বিজেপি সরকারের পুলিশী অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদরত এসইউসিআই (কমিউনিস্ট)-র নেতাকর্মীদের উপর তৃণমূল সরকারের পুলিশ এভাবে ঝাঁপিয়ে পড়ে।”

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করার জন্য দিল্লি পুলিশের ভূমিকার বিরুদ্ধে এবং ব্রিজ ভূষণ স্মরণ সিংহের গ্রেফতারের দাবিতে আন্দোলনের পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান চণ্ডীদাস ভট্টাচার্য। রাজ্যের প্রায় সমস্ত জেলায় এমন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top