News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনারপুর থেকেই সওকাত মোল্লা, ফিরদৌসিদের চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী
Image

সোনারপুর থেকেই সওকাত মোল্লা, ফিরদৌসিদের চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী

সোনারপুর, ২৮ মে (হি.স.) : সোনারপুরের উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের সম্পত্তি রকেটের থেকেও বেশি দ্রুত গতিতে বেড়েই চলেছে। সোনারপুরে একাধিক বেনামি সম্পত্তি কিনেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। কার্যত সাক্ষ্য প্রমাণ হাতে নিয়ে এভাবেই রবিবার সন্ধ্যায় তৃণমূলের বিধায়কদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্রকেও একের পর এক বাক্য বাণে বেঁধেন শুভেন্দু। এই এলাকার প্রাক্তন বিধায়ক তৃণমূলের জীবন মুখোপাধ্যায়কে পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার পিছনেও লাভলির হাত রয়েছে বলে দাবি করেন শুভেন্দু।

রবিবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশান সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখানেই আয়োজিত প্রতিবাদ সভায় এভাবেই শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে আক্রমনাত্মক বার্তা দেন বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর এলাকায় বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদেরকে সাবধান করেন শুভেন্দু। আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দেন তিনি।

এসবের পাশাপাশি এদিন তিনি সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে ও কটাক্ষ করেন। গত পরপর দুটি বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস কার্যত তৃণমূলের সাথে গোপন আঁতাত করেছে, সেই কারণে বিরোধী দলের আসনে তাঁরা বসলেও সেভাবে কোন প্রতিবাদ হয়নি বলে এই দুই দল সম্পর্কেও কটাক্ষ করেন শুভেন্দু।

এসব ছাড়াও চিরাচরিত নিজের স্বভাবসিদ্ধ ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও একের পর এক মন্তব্য করেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্ব থেকে ক্ষমতাচ্যুত করবেন বলে আরও একবার চ্যালেঞ্জ করেন শুভেন্দু।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top