News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে পুলিশের গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে হত ১১, জখম আরও ১০ জন
Image

অসমে পুলিশের গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে হত ১১, জখম আরও ১০ জন

Police encounterগুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : অসমে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ১১ জন। সোমবার ঘটনাটি ঘটে অসমের তিনসুকিয়ার পানগিরিতে । স্থানীয়দের বিক্ষোভ থামাতে আকাশে গুলি ছুঁড়েছিল পুলিশ। আর তাতে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ১১ জন। জখম ১০। আহতদের তিনসুকিয়া হাসপাতালে ভর্তি করানো হয়।ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক কর্তা এবং আধা সেনা।
দিন তিনেক আগে পানগিরিতে খুন হয় ২ জন। খুনে অভিযুক্ত ৫ জনকে হাতে চেয়ে থানা ঘেরাও করে স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। থানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ। উচ্চক্ষমতাসম্পন্ন বৈদুত্যিক তার ছিঁড়েই বাধে বিপত্তি। ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। আহতদের তিনসুকিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মারা যান ১ জন। পরে ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাণ হারান আরও এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনিক কর্তা এবং আধা সেনা।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top