News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সরকার বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যা ইচ্ছে করে যাচ্ছে ঃ রণজিৎ দেববর্মা
Image

দেশের সরকার বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যা ইচ্ছে করে যাচ্ছে ঃ রণজিৎ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ দেশের সরকার বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে যা ইচ্ছে করে যাচ্ছে৷ জনগণের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করে জনসাধারণের মৌলিক অধিকার শোষণ করে চলছে tumblr_ng4dkc67Q21u59wz4o1_400কেন্দ্রের বিজেপি সরকার৷ উল্টো দিকে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্য দিয়ে রাজ্যের জনগণের স্বার্থে রাজ্যের উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে৷ কি ছিল ত্রিপুরা এখন কি হয়েছে, এভাবেই কল্যাণপুর ত্রিপুরা উপজাতি কর্মচারী চতুর্থ দ্বিবার্ষিক কনভেনশনে ভাষণ রাখেন টিটিএডিসি চেয়ারম্যান ড রণজিৎ দেববর্মা এবং বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস৷  কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম কুঞ্জবন ভিলেজের  কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় একদিনের চতুর্থ দ্বিবার্ষিক  কনভেনশন৷ শ্রদ্ধায় স্মরণে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয় কনভেনশনের শুরুতে৷  পতাকা উত্তোলন করেন কল্যাণপুর শাখার সভাপতি রণজিৎ দেববর্মা৷ মাল্যদান করেন চন্দ্রকান্ত দেববর্মা এডিসি চেয়ারম্যান রণজিৎ দেববর্মা, বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস সহ অনেকে৷  ১২০ জন প্রতিনিধিকে নিয়ে শুরু হয় কনভেনশনের কাজ৷ ভাষণ রাখেন মণীন্দ্র দাস, রণজিৎ দেববর্মা, কনভেনশনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে কর্মীদের মধ্যে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top