News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাকপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, গুলিতে মৃত্যু একজনের
Image

বারাকপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, গুলিতে মৃত্যু একজনের

বারাকপুর, ২৪ মে (হি.স.) : ভরসন্ধেয় বারাকপুরে সোনার দোকানে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সোনার দোকানের মালিকের ছেলের। মালিক সহ আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।

বারাকপুর স্টেশনের লাগোয়া ওল্ড ক্যালকাটা রোড এলাকায় সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, তিন থেকে চার জন দুষ্কৃতী ওই ডাকাতের দলে ছিলেন। তাঁরা দোকান থেকে সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই কাজে বাধা পেয়ে গুলি চালান। গুলি লেগেছে তিন জনের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের। এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লেগেছে বলে খবর। তবে বারাকপুরের আনন্দপুরীতে যেখানে এই কাণ্ড, সেই এলাকাটি যথেষ্ট জনবহুল। ভরসন্ধ্যায় সেখানেই কী ভাবে দুষ্কৃতীরা পিস্তল হাতে সোনার দোকানে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের কাউকেই এখনও গ্রেফতার করা যায়নি। ওই ফুটেজের মাধ্যমে তাঁদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top