News Flash

  • Home
  • বিদেশ
  • ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ক্ষতি করে এমন উপাদানকে বরদাস্ত নয় : প্রধানমন্ত্রী মোদী
Image

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ক্ষতি করে এমন উপাদানকে বরদাস্ত নয় : প্রধানমন্ত্রী মোদী

সিডনি, ২৪ মে (হি.স.): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি করে এমন কোনও উপাদানকে কখনই বরদাস্ত করা হবে না। অস্ট্রেলিয়ার সিডনিতে জোর দিয়ে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং আমি, অতীতে অস্ট্রেলিয়ার মন্দিরে হামলা এবং বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের বিষয়ে আলোচনা করেছি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি করে এমন কোনও উপাদানকে কখনই বরদাস্ত নয়। প্রধানমন্ত্রী আলবানিজ আবারও আমাকে আশ্বস্ত করে বলেছেন, তিনি ভবিষ্যতেও এই ধরনের উপাদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।”

ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে সিডনির অ্যাডমিরালটি হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। পরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক বিনিময়ের সাক্ষী হন দুই দেশের প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে মোদী বলেছেন, “বিগত এক বছরে এটি আমাদের ষষ্ঠ বৈঠক। এই বৈঠক আমাদের সম্পর্কের গভীরতা এবং আমাদের সম্পর্কের পরিপক্কতা প্রতিফলিত করে। ক্রিকেটের ভাষায়, আমাদের বন্ধন টি-২০ মোডে প্রবেশ করেছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “খনিজ সেক্টরে আমাদের কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আমরা গঠনমূলক আলোচনা করেছি…আমরা সবুজ হাইড্রোজেনের উপর একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।” মোদী ও অ্যান্টনি যৌথ প্রেস বিবৃতি জারি করার পর সিডনিতে খোলামেলা কথোপকথনও করেছেন।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top