মুম্বই, ১০ এপ্রিল ( হি. স.): ছ’দিনের ভারত-ভুটান সফরে ভারতে এলেন ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও যুবরাণী কেট মিডলটন। রবিবার সকালে মুম্বই পৌঁছলেন তাঁরা। তাঁদের এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।১১ এপ্রিল উইলিয়াম ও কেট দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নৈশভোজে অংশ নেবেন। রানী এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে দিল্লির ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করবে। একই দিন তারা ইন্ডিয়া গেটে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ১২ এপ্রিল রাজদম্পতি ক্যাম্প ফায়ারে অংশ নেবেন। সেখানে তাঁরা ভারতীয় নাচ ও সংগীত উপভোগ করবেন।১৪ এপ্রিল তারা ভুটানের উদ্দেশে যাত্রা করবেন। দুদিনের ভুটান সফরে তারা দেশটির রাজা ও রানীর সঙ্গে মন্দির পরিদর্শন করবেন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন। এছাড়া সেখানে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের সঙ্গেও মিলিত হবেন তারা। ১৬ এপ্রিল উইলিয়াম ও কেট ফের ভারতের আগ্রায় ফিরে যাবেন। তাজমহল পরিদর্শনের মাধ্যমে তাদের ভারত সফর শেষ হবে। ওইদিনই তারা ব্রিটেনে ফিরে যাবেন।
ছ’দিনের সফরে ভারতে এলেন উইলিয়াম ও কেট
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















