News Flash

  • Home
  • খেলা
  • আজ প্রথম কোয়ালিফায়ার, হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি
Image

আজ প্রথম কোয়ালিফায়ার, হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি

চিপক, ২৩ মে (হি.স.): একদিন পর আবার শুরু হচ্ছে আইপিএল। চিপকে আজ পাওয়া যাবে এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট। আজকের ম্যাচে আহমেদাবাদে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট এবং আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত মরসুমটা ভালো কাটেনি সিএসকে-র। লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছিল তারা। অন্যদিকে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশের বছরই অর্থাৎ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। এ বার এক অন্য এক চেন্নাই। দারুন ছন্দে রয়েছে মাহির দল। গুজরাট তাদের চ্যাম্পিয়নসুলভ সত্ত্বা ধরে রেখেছে। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে চেন্নাই। আজ মঙ্গলবার দেখার চিপকে কোন দল বাজিমাত করতে পারে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে। এ বারও ছবিটা বদলায়নি। মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। সেই হারের বদলা কি এ বার নিতে পারবে চেন্নাই?

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top