News Flash

  • Home
  • বিনোদন
  • রহস্যজনক মৃত্যু আদিত্য সিং রাজপুতের, বাথরুমে মিলল অভিনেতার দেহ
Image

রহস্যজনক মৃত্যু আদিত্য সিং রাজপুতের, বাথরুমে মিলল অভিনেতার দেহ


মুম্বই, ২২ মে (হি.স.) : হিন্দি টেলিভিশন জগতে দুঃসংবাদ। রহস্যজনকভাবে মৃত্যু খ্যাতনামা মডেল-অভিনেতা আদিত্য সিং রাজপুতের। সোমবার দুপুরে বাড়ির শৌচালয় থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মৃতদেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ আদিত্য সিং রাজপুত। প্রথম জীবনে একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করার পর বেশ কিছু হিন্দি ছবিতেও দেখা যায় তাঁকে। জনপ্রিয় রিয়ালিটি শোয়েরও অতি পরিচিত মুখ ছিলেন তিনি। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি মুম্বই ইন্ডাস্ট্রিতে কাস্টিং কোঅর্ডিনেটরের কাজও করতেন আদিত্য।
মুম্বইয়ের এক বিলাসবহুল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে থাকতেন অভিনেতা আদিত্য সিং রাজপুত। বন্ধুরাই বাড়িতে এসে শৌচালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। এরপরই তড়িঘড়ি আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ করেই আদিত্য সিং রাজপুতকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, অতিরিক্ত মাদক সেবনের জন্যই অভিনেতার মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত হাসপাতালের তরফে আদিত্যর মৃত্যুর কারণ নিয়ে কিছু জানানো হয়নি।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top