নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পাওনা- দারদের চাপের মুখে মানসিক ভাবে ভেঙে পড়ে এক মহিলা আত্মহত্যা করলেন ফাঁসিতে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর বড়দোয়ালী এলাকায়৷ শনিবার সকালে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম অঞ্জনা দেব৷
স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার ছেলে চিরঞ্জীব বেশ কয়েকজনের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছেন৷ ধার করা টাকা সময়মতো ফেরত দিতে পাড়ছিল না সে৷ এদিকে, চৈত্র মাস শেষের পথে৷ পাওনাদাররা টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে চিরঞ্জীবকে৷ দেনার চাপে চিরঞ্জীব গা ঢাকা দিয়ে চলছিল৷ অন্যদিকে পাওনাদাররা বাড়িতে গিয়ে টাকা পয়সার জন্য অঞ্জনা দেবকে চাপ দিতে থাকে৷ গত কয়েকদিন যাবৎই তিনি মানসিকভাবে বিপর্য্যস্ত হয়ে পড়েছিলেন৷ শনিবার নিজ বাড়িতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তিনি একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন৷ এই সুইসাইড নোটে ছেলে চিরঞ্জীব যে টাকা পয়সা দেনা রয়েছে এবং পাওনাদাররা চাপ দিচ্ছেন অঞ্জনা দেবকে তা উল্লেখ রয়েছে৷ পুলিশ সকালে মৃতদেহটি উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ এদিকে প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে ঐ মহিলার স্বামী পূর্ত দপ্তরে চাকুরী করেন৷ তিনি অন্য এক মহিলার সাথে অন্যত্র বসবাস করছেন৷
পাওনাদারদের চাপে বড়দোয়ালীতে ফাঁসিতে আত্মঘাতী মহিলা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















