News Flash

Image

ত্রিপুরায় উজ্জল অধ্যায়

Golden Tripura Wideস্বপ্ণ যে বাস্তবের মাটি পায় তাহা আবারও প্রমাণ হইয়া গেল৷ সব স্বপ্ণ বিফলে যায় না৷ কোনও দিন ভাবা গিয়াছিল আগরতলা হইতে সরাসরি দিল্লী ছুটিবে রাজধানী এক্সপ্রেস৷ ভাবিতে রোমাঞ্চ লাগিবারই কথা৷ নতুন প্রজন্ম হয়তবা ততখানি রোমাঞ্চিত হইবার কথা নহে৷ কারণ, তাহারা প্রযুক্তির বিস্ফোরণের মুখে আধুনিক দ্রুত চলমান পৃথিবীকে দেখিতেছে৷ যাহারা প্রবীণ, যোগাযোগের দুঃসহ যন্ত্রণার মাঝে জীবন লালিত হইয়াছে, তাঁহাদের কাছে রোমাঞ্চের, আগরতলা হইতে ব্রডগেজ লাইনে রাজধানী ছুটিবে ঝড়ের গতিতে৷ রেল মন্ত্রকের প্রস্তুতি পর্যালোচনা হইতে যে তথ্য মিলিতেছে তাহাতে এই বিষয়টিই উঠিয়া আসিয়াছে৷ উত্তর পূর্বাঞ্চলের প্রতি যোগাযোগের এই উন্নতির ক্ষেত্রে কেন্দ্রের এই ইতিবাচক পদক্ষেপ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য প্রয়াস সন্দেহ নাই৷ ইহাও সন্দেহ নাই যে, যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরায় স্বর্ণযুগের সূচনা হইতে চলিয়াছে৷ উদয়পুর কিংবা সাব্রুম পর্য্যন্ত রেল লাইনের বিস্তৃতি রাজ্যের যোগযোগ ব্যবস্থাকে অনেক বেশী উর্বর করিয়াছে৷ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রক্রিয়ায়, পণ্য পরিবহণের নতুন অধ্যায় শুরু হইবার মধ্য দিয়া ত্রিপুরার ভাগ্যাকাশে নতুন সূর্য্যোদয় হইবে৷
ত্রিপুরার ভাগ্যাকাশে রেল নতুন যুগের সূচনা করিতে চলিয়াছে৷ শুক্রবার বোধজংনগরে ‘অ্যাপারাল এ্যান্ড গার্মেন্ট মেকিং’ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীকে পাশে বসাইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এক স্বর্ণোজ্জল ভবিষ্যতের তথ্য প্রদান করিয়াছেন৷ তাঁহার প্রদত্ত তথ্যে ত্রিপুরার রেল যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব অধ্যায়ের বিষয় উঠিয়া আসিয়াছে৷ তিনি জনাইয়াছেন, ধলাই জেলা সদর জহরনগর হইতে রেলপথের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় সরকার সাড়া দিয়াছেন৷ এই প্রকল্প রূপায়ণ হইলে দঃপূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে যুক্ত হওয়া সম্ভব হইবে৷ আর এই প্রকল্প বাস্তবায়নে, যোগাযোগ ক্ষেত্রেই শুধু নহে ব্যবসায় বাণিজ্য, শিল্প প্রসারে ত্রিপুরার নতুন এক যুগে প্রবেশ করিবে৷ গুণগত ভাবে দারুন পরিবর্তনের সূচনা করিবে৷ স্বাধীনতা পরবর্তী পর্য্যায়ে কঠিন দারিদ্রের সঙ্গে লড়াই করিয়া এরাজ্যের পুনর্গঠনে যাঁহাদের অবদান আছে, তাঁহাদের মধ্যে অনেকেই হয়তো এখন আর বাঁচিয়া নাই৷ অনগ্রসরতার অভিশাপ কাটাইয়া ত্রিপুরায় এই উন্নয়নের জোয়ার নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ঘটনা হিসাবে চিহ্ণিত হইয়া থাকিবে৷ আগরতলা হইতে সরাসরি দিল্লী, কলকাতা ব্রডগেজ রেলের এই জয়যাত্রা ত্রিপুরার যোগাযোগের ইতিহাসে স্বর্ণোজ্জল ইতিহাস সৃষ্টি করিয়াছে৷ জহরনগর হইতে দঃপূর্ব এশিয়ার সঙ্গে রেল যোগাযোগ প্রকল্পে কেন্দ্রের সাড়া মিলিয়াছে৷ তাহা রূপায়ন করিতেও যথেষ্ট সময়ের প্রয়োজন৷ ত্রিপুরায় ব্রডগেজ রেল অনেক লড়াই ইত্যাদির পরেই আসিয়াছে৷ সুতরাং এখন আরও অপেক্ষার পালা৷ একদিন ত্রিপুরা সারা দেশের মধ্যে অগ্রগণ্য রাজ্য হিসাবে উঠিয়া আসিবে সে বিষয়ে আর সন্দেহ নাই৷ ইহাও সন্দেহ নাই যে, কেন্দ্রীয় সরকারের আরও বেশী উদারনীতি ত্রিপুরার অগ্রগতিকে ত্বরান্বিত করিবে৷ রেল যোগাযোগ ত্রিপুরার বুকে রক্ত প্রবাহকে সচল করিবে৷ দীর্ঘদিন রক্তশূন্যতার শিকার এই ত্রিপুরা পিছাইয়া পড়িয়াছিল৷ ব্রডগেজ রেল চালুর মধ্য দিয়া, যোগাযোগ ক্ষেত্রে শূন্যতার যে হাহাকার ছিল, তাহা পরিপূর্ণতায় নতুন উজ্জল অধ্যায়ের পথে আগাইয়া গেল৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top