News Flash

Image

বাজারে চাহিদা বাড়ছে তালের শাঁসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  বাজারে গ্রীষ্মকালিন বিভিন্ন ফলের সঙ্গে কচি তালের শাঁসও এসেছে৷ এই গরমে এর চাহিদাও রয়েছে অনেক৷  ভাদ্র মাসের প্রথম দিকেই বাজারে চলে আসে পাকা তাল৷ এই সময়ে তালের পিঠের চাহিদাও থাকে৷ কিন্তু এই তাল পাকার আগেই বাজারে চলে আসে৷ তবে তা পাকা নয়৷ একেবারে কচি কাঁচা তাল৷  গ্রীষ্মকালে তালের শাঁসের চাহিদা ব্যাপক৷ প্রতিবছর এই মরশুমে তালের শাঁস বিক্রি হয় রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ প্রখর গরম থেকে মানুষ বাজারে বের হলে ডাবের জল যেমন পান করেন তৃষ্ণা মেটাতে তেমনি কচি তালের শাঁসও খান৷ কারণ শরীরে জল শুন্যতা দূর করতে সাহায্য করে এই কচি তালের শাঁস৷ পাকার চেয়ে বিভিন্ন গুনে ভরপুর কাঁচা তালের শাঁস৷ প্রতি বছরের মতো এবারো আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কাঁচা তাল নিয়ে বসেছেন বিক্রেতারা৷ শনিবার এই দৃশ্য দেখা গেল ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায়৷ বিক্রেতারা জানান, ২৫-৩০ টাকা দরে বিক্রি করছেন তালের শাঁস৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top